চোর সন্দেহে নিশংসভাবে মাকে পিটিয়ে খুন ছেলে ও পুত্রবধূর, বাধা দিতে গিয়ে মরণাপন্ন একাধিক - The News Lion

চোর সন্দেহে নিশংসভাবে মাকে পিটিয়ে খুন ছেলে ও পুত্রবধূর, বাধা দিতে গিয়ে মরণাপন্ন একাধিক

 


দি নিউজ লায়নঃ    শেষ পর্যন্ত নিজের জন্মদাত্রী মাকেই চোর সন্দেহে গুণধর ছেলে ও পুত্রবধু  নিশংসভাবে  ধারালো অস্ত্র দিয়ে খুন করতে পিছুপা হলো না। বৃহস্পতিবার এই ঘটনা চাউর হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত পশ্চিম পাড়া এলাকায়। খুন হয়ে যাওয়া ওই মহিলার নাম পাতিনা বিবি (৬৮)। যদিও ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে শেরজু শেখ ও তার স্ত্রী সুখতারা বিবি। ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয় পাতিনা বিবির স্বামী নুরুল শেখ সহ তার অপর দুই ছেলে ও বাড়ির অন্যান্য সদস্য সহ ৫ জন।তারা সকলেই আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


 এ ব্যাপারে থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষ বলেন,  ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ। খুনের ঘটনায় অভিযুক্তদের তল্লাশি চলছে"। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাতানি বিবি ও তাঁর স্বামী নুরুল শেখের তিন ছেলে। তারা সকলেই একই সঙ্গে বসবাস করেন। সম্প্রতি  দিন কয়েক আগে ওই বৃদ্ধ দম্পতির মেজো ছেলে সেরজু ও পুত্রবধূ শুকতারা অভিযোগ করে, তাঁর শ্বশুর-শাশুড়ি ও দেওররা তাঁদের ঘর থেকে টাকা চুরি করেছে।এই নিয়ে চরম বিবাদ শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এমনকি ঘটনা থানা পর্যন্ত গড়ায়। 


যদিও সাময়িকভাবে সমস্যা মিটে গেলেও অভিযোগ, এদিন পুনরায় তা চরমে গিয়ে পৌঁছায়। এই পরিস্থিতিতে শাশুড়ি পাতিনা বিবির উপর ধরলো ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় তার মেজ ছেলে সেরজু ও স্ত্রী শুকতারা। বাকি দুই ছেলে নবাব ও রাহুল শেখ বাড়ি ফিরতেই  তাঁরা প্রতিবাদ করতেই  সুরজ ও  শুকতারা শ্বশুর-শাশুড়ি, দেওর-জাকে মারধর করে বলে অভিযোগ।ধারালো অস্ত্র দিয়ে পাতানি বিবিকে কোপায় সুরজ ও তার স্ত্রী শুকতারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে পাতিনা বিবির মৃত্যু হতে এলাকা ছেড়ে চম্পট দেয় খুনের ঘটনায় অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.